চট্টগ্রাম :: নিজের ফ্ল্যাটে ডাক্তার দম্পতিকে অচেতন করে চুরির ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ সোমবার মুন্নী ও এমরানকে গ্রেফতারের পর তারা পুলিশকে এসব তথ্য জানায়।
গত ২৮ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে বাদশা মিঞা চৌধুরী সড়কের আমিরবাগ এলাকায় সানওয়ে ওরিয়ানা নামের অ্যাপার্টমেন্টে ডা.আবু ইউসুফ চৌধুরী ও তার স্ত্রী ফাতেমা রোকেয়াকে (৬০) সকালের নাশতার সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে দিয়েছিল মুন্নী। এরপর মূল্যবান মোবাইল সেট, ঘড়ি ইত্যাদি নিয়ে পালিয়ে যায় সে।
চকবাজার থানার এসআই বিকাশ চৌধুরী এসক তর্য জানান মামলার তদন্ত কর্মকর্তা।
এসআই বিকাশ চৌধুরী বলেন, এমরান ১০ হাজার টাকায় ভাড়া করেছিল মুন্নীকে। এমরানের পরিকল্পনা ছিল ডাক্তার দম্পতিকে অচেতন করে মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালংকার চুরি করে।
সিটিজিসান.কম/শিশির
Print This Post
