সংস্কারের অভাবে চট্টগ্রামে গণশৌচাগারগুলোর বেহাল দশা!

আপডেট: ৭ নভেম্বর ২০১৬ ১১:৩৪ পূর্বাহ্ন

toilet

চট্টগ্রাম :: নগরীতে গণশৌচাগারগুলোর বেহাল দশা। দীর্ঘদিন ধরে নেই সংস্কারের উদ্যোগ নেই। অপরিচ্ছন্ন আর ভাঙ্গাচোরা গণশৌচাগারগুলো ব্যবহার উপযোগিতা হারিয়েছে অনেক আগেই।

পুরুষরা কোনমতে ব্যবহার করতে পারলেও পারেননা নারীরা। তবে শিগগিরই এ ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা বলছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকার গণশৌচাগার। নোংরা আর অপরিচ্ছন্ন পরিবেশ। সাথে আছে ভাঙ্গা দরজা-মেঝের বিপদ। শুধু এটিই নয়, নগরীর প্রায় সব গণশৌচাগারের চিত্রই কমবেশী একই। এসব শৌচাগারে গিয়ে স্বস্তির চেয়ে ভোগান্তিতেই পড়তে হয় বেশী। দীর্ঘদিন ধরে সংস্কারহীন এসব গণশৌচাগার পুরুষরা কোনভাবে ব্যবহার করতে পারলেও কোনটিতেই যাওয়ার পরিবেশই নেই নারীদের। পথে বের হওয়া কর্মজীবি নারীর সংখ্যা বাড়লেও নেই তাদের ব্যবহারোপযোগী গণশৌচাগার।

মানবাধিকার কর্মীদের অভিযোগ, নারীবান্ধব গণশৌচাগার গড়া নাগরিক সেবার অন্যতম শর্ত হলেও সেদিকে নজর নেই কারও।

তবে দীর্ঘদিনের পুরনো এসব গণশৌচাগারের জায়গায় নতুন করে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত গণশৌচাগার নির্মানের পরিক্ল্পনার কথা জানিয়েছেন সিটি মেয়র। নগরীতে সিটি কর্পোরেশন নির্মিত গণশৌচাগার আছে ৪৪টি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post