চট্টগ্রাম :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুল হুদা মুসা’র ২২তম শাহাদাৎ বার্ষিকীতে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর গ্রামে অবস্থিত মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো চবি ছাত্রদল।
চবি ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতিকে আলম ও সাধারন সম্পাদক মো.শহিদুল ইসলাম (শহিদ), সাবেক চবি ছাত্রদল নেতা নুরুল আজমসহ এতে আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহসভাপতি এম শাহাদাৎ খন্দকার, ইকবাল বাহার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মামুন, সুজন সাহা, মো.জুয়েল রানা, ইমতিয়াজ ইকরাম, ছাত্রনেতা মহিন উদ্দিন, ইসমাইল হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
পরবর্তীতে কবরস্থান সংলগ্ন জামে মসজিদে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় সংক্ষিপ্ত দোয়া মাহফিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
১৯৯৪ সালে ২৭ শে অক্টোবর মৌলবাদীরা (শিবির) তাদের নগণ্য, হিংস্র ও ঘৃণ্য রক্তচক্ষুর পরিচয় দিয়েছিল নুরুল হুদা মুছাকে দিবালোকে নির্মম ও জঘন্যভাবে তার হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করে। পরবর্তীতে এই দিনে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ নুরুল হুদা মুসা।
সিটিজিসান.কম/রবি
Print This Post

