চট্টগ্রাম :: দেশব্যাপী ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় গতকাল চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায় সিডিএ গালর্স স্কুল এন্ড কলেজে ভূমিকম্প বিষয়ক জনসচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।
তৈলের ড্রামে অগ্নি নির্বাচক যন্ত্র দ্বারা আগুন নিভানোর মধ্যে দিয়ে মহড়া উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
সিডিএর চেয়ারম্যান বলেন, বিল্ডিংকোড মেনে যারা ভবন তৈরী করলে কমবে ভূমিকম্পে হলেই ক্ষয়ক্ষতি অনেকাংশ কমে যাবে।
ছাত্রী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের যৌথ উদ্যোগে বিভিন্ন ইভেন্টে অভিনয়ের মাধ্যমে গ্রাম বাংলার স্বাভাবিক জীবন যাত্রার বাস্তব চিত্র প্রদর্শনের মাধ্যমে হঠাৎ ভূমিকল্পের অভিশাপ নেমে এলে সর্ব সাধারণের নিরাপদ অবস্থানের দৃশ্যপট দর্শকের সামনে তুলে ধরেন।
ভূমিকম্প হলে শহরে এবং গ্রামে ভবন ধস এবং অগ্নি দুর্ঘটনা সংঘটিত হলে এই বিভীষিকাময় পরিস্থিতিতে ফায়ার কর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের যৌথ বহুমুখী কার্যক্রমের কর্ম কৌশল প্রদর্শনের মাধ্যমে ফায়ার সার্ভিসের গাড়ী দ্বারা অগ্নি নির্বাপন, রশির সাহায্যে বিভিন্ন উদ্ধার কৌশল, জাম্পিং এয়ার প্যাক দ্বারা বহুতল ভবনের বিভিন্ন তলা হতে লাফ দেয়ার কৌশল ও বীমা গাড়ীর মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরেন।
এসবের নেতৃত্ব দেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা, ইন্সডেন্ট কমান্ডারের ভূমিকায় ছিলেন উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া।
মহড়া শেষে এক আলোচনা সভা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মো. ইয়াহিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, এসময় তিনি বলেন, ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় জনমত ও সামাজিক আন্দোলন সৃষ্টি, মানুষের অধিকার ও দায়িত্ববোধ জাগ্রত করাসহ সংশ্লিষ্ট সকল ভূমিকা পালনকারী কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে টেকসই কার্যক্রম গ্রহণ করা জরুরি।
সচেতনতা ছাড়া প্রাকৃতিক দুর্যোগ বা যে কোন ধরনের দুঘর্টনার ক্ষতির পরিমাণ কমানো যায় না। দুঘর্টনা ঘটার পর যে সময় ব্যবধানে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছায় তাতে অনেক ক্ষতি হয়ে যায়। তাই সে সব ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রয়োজন জনসচেতনতা।
তিনি আরো বলেন, আমরা বিল্ডিং কোড মেনে ভবন তৈরী করি না। যদি আমরা বিল্ডিং কোড মেনে ভবন তৈরী করি তাহলে ৯০ শতাংশ কমে যাবে ভূমিকম্প ক্ষয়িক্ষতির ঝুঁকি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রমাসক মো.হাবিবুর রহমান, বক্তব্য রাখেন সিডিএ গালর্স স্কুল এন্ড কলেরজ অধ্যক্ষ মো.নুরুল আলম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ, ১৬, ২০, ৩২ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আনজুমান আরা, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
সিটিজিসান.কম/রবি
Print This Post

