কবিতা : জেগেছে আদিত্য

আপডেট: ৬ নভেম্বর ২০১৬ ৪:১০ অপরাহ্ন

1473952489

জেগেছে আদিত্য : এম সাইফুল ইসলাম নেজামী

না না জঙ্গিবাদকে বল ‘না’
সন্ত্রাসীদের স্থান বাংলায় হবেনা।
থামাতে মাজহাব মিল্লাতের আত্মচিৎকার
ডাকছে তোমায় মান্নান মতিন বখতিয়ার।
বিশ্বজুড়ে ইসলাম ধর্মের অবমাননা
হক পন্থিদের উপর নিপিড়ন বঞ্চনা।
মসজিদ মাদারাসা খানকাও আজ আক্রান্ত
হে মুমিন সকল, এক হও বিশ্ব করতে শান্ত।

ধরনী আজ এক উত্তপ্ত বালুচর!
ভয় আর বিপদের কূলহীন সাগর!
বজ্রপাতে মাশরিক-মাগরিব হাহাকার
বাঁচাও বাঁচাও হে মান্নান মতিন বখতিয়ার।

সৎসাহসী মান্নান মতিন বখতিয়ার
জাতির ক্লান্তিলগ্নে লড়েছে বার বার।
জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে নেমেছে আবার
নিপীড়িতদের মুখে হাসি ফোটাবে এবার।

শত ষড়যন্ত্রে কাণ্ডারী মোর নয় ভীত
সমালোচনায় মানুষ হয় মজবুত শক্ত।
আসুক যত ঝড় তুফান করুক বাধাগ্রস্ত
অমানিশা বিনাশ হবেই জেগেছে আদিত্য।
আহাজারি ছেড়ে বাজাও খুশির বীণ
সুন্নী মহাসমাবেশ আর মাত্র কটা দিন।
সোহরাওয়ার্দীতে বসবে জনতার সাগর
পাঁচ, নাঃ ছয়, আরে নাঃ বারো নভেম্বর।

লেখক, কবি, সংগঠক

 

Print This Post Print This Post