কদমতলীতে জাহাঙ্গীর মার্কেটে অগ্নিকান্ড

আপডেট: ৬ নভেম্বর ২০১৬ ৩:২২ অপরাহ্ন

fire

চট্টগ্রাম :: নগরীর কদমতলী জাহাঙ্গীর মার্কেটে রোববার বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রচন্ড ধোঁয়ার কারণে কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।

আগ্রাবাস ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম বলেন, ছয়তলা বিশিষ্ট জাহাঙ্গীর মার্কেটের নিচতলায় আগুন লেগেছে। দুই ইউনিটের ৫ টি গাড়ি আগুন নিয়ন্ত্রে ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রচন্ড ধোঁয়ার কারণে যেখান থেকে আগুনের সূত্রপাত সেখানে পৌঁছা সম্ভব হয়নি।

মার্কেটের নিচতলায় একটি রাবারের দোকানে আগুন লেগেছে বলেও জানান তিনি। তবে আগুনের সূত্রপাত কিভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি আবুল কালাম।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post