আজকের জেএসসি পরীক্ষা স্থগিত, ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে

আপডেট: ৬ নভেম্বর ২০১৬ ৯:৪৬ পূর্বাহ্ন

jsc

চট্টগ্রাম :: প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ রোবারের জেএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। স্থগিতকৃত ইংরেজী ২য় পত্র পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছনে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবারের জেএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওইদিনের (রবিবার) ইংরেজী ২য় পত্র পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর (শনিবার) সকাল দশটায় অনুষ্ঠিত হবে। অন্য সব পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post