সাংসদ বদির মুক্তির দাবীতে টেকনাফে মানববন্ধন

আপডেট: ৫ নভেম্বর ২০১৬ ৮:২৪ অপরাহ্ন

teknaf-pic-5-11-16-1

সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, টেকনাফ করেসপন্ডেন্ট ::
ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ায় ও তার মুক্তির দাবীতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বিকালে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আওয়ামী লীগ নেতা আমীর মুহাম্মদ শাহাজাহানের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাও: আজিজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া, জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙালী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ, টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও: রফিক উদ্দীন, হ্নীলা ইউপি চেয়ারম্যান ও হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচ কে আনোয়ার, টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সদরের চেয়ারম্যান শাহাজাহান মিয়া, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান, প্যানেল মেয়র (নারী) কহিনুর আক্তার, হোয়াইক্যং ইউপির প্যানেল চেয়ারম্যান রাকিব উদ্দীন, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ হোসেন, জেলা যুবলীগ নেতা আবুল কালাম, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বাহার, মহিলা লীগের সভাপতি নাজমা আলম, টেকনাফ পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম মানিক, হোসেন আহমদ, নুরুল বশর নুরশাদ, আমিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ শহিদ, মো. আলম লেড়–বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিঃ সহসভাপতি সাবেক মেম্বার মো. ইসলাম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম,বাহারছড়া ইউনিয়ন যুবলীগের দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা- দুদকের দায়ের করা মিথ্যা মামলায় উখিয়া-টেকনাফের মাননীয় সাংসদ, লক্ষ হৃদয়ের প্রাণের স্পন্দন, গরীব অসহায়ের আশার ঠিকানা আলহাজ্ব আব্দুর রহমান বদির অনতি বিলম্বে মুক্তি দাবী করে বলেন, এমপি বদি দূনীর্তিবাজ নয়, তিনি একজন বৈধ ব্যবসায়ী।

এছাড়া কক্সবাজার জেলা থেকে চার চার বার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন। তিনি আদালতে ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি বিষয়ে বেকসুর খালাস পেয়েছেন।

তিনি কখনো দূর্নীতি করতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বক্তারা দাবী করে বলেন,এমপি বদি না থাকায় টেকনাফ-উখিয়াবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রধান বিচারপতি কাছে আকুল আবেদন জানিয়ে বিষয়টি পূনরায় বিবেচনা করে কারাদন্ড থেকে মুক্তি দিয়ে জনগণের মাঝে ফিরে আসার সুযোগ দেওয়ার দাবী করেন।

এছাড়া একইদিন সকালে তার মুক্তির দাবীতে তার নির্বাচনী এলাকা টেকনাফে ৭ শতাধিক নারীর অংশগ্রহণে মানববন্ধন করেছে নারী সমর্থক। টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বরে তার অনুসারী প্রায় ৭ শতাধিক নারী এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে তাদের হাতে ‘কোনো কথা নাই বদি ভাইয়ের মুক্তি চাই’ লিখিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় শতাধিক পুরুষকে মানববন্ধনে অংশ নিতে দেখা যায়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post