এম বেলাল উদ্দিন, রাউজান করেসপন্ডেন্ট ::
চট্টগ্রামের রাউজান উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন।
গতকাল বিকাল চারটার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড চারাবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাউজান উপজেলার ৯নং ওয়ার্ড ফকির তকিয়া এলাকার মৃত রাজা মিয়ার পুত্র সিএনজি চালক রফিক মিয়া (৫০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ৮নং সোনাদিয়া এলাকার জনৈক মোস্তারার পুত্র জসিম (২৮)।
আহতরা হলেন- বাঁশখালী উপজেলার গন্ডামারা গ্রামের কাজী আহম্মদের পুত্র ফজল করিম (৩০) ও রাউজান উপজেলার মোহসেনা আকতার।
এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মধ্যে দুই যাত্রী মারা যান। দুই যাত্রী গুরুতর আহত হন। এদিকে আহত ও নিহত চারজনকে উপজেলা জে.কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের সূত্র মতে, নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দু’জনের মধ্যে ফজল করিম চিকিৎসাধিন রয়েছেন। মোহসেনা নামের অপর মহিলাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/বিউটি
Print This Post

