
চট্টগ্রাম :: খাদ্য অধিদপ্তরের বরখাস্তকৃত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আটক করা তিন পরিদর্শকসহ পাঁচজনকে শুক্রবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত।
চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো.নোমানের আদালতে তাদের হাজির করা হয়। তিন খাদ্য পরিদর্শক হলেন, শুভজিৎ দে, শাহনেওয়াজ ও শাহাবুদ্দিন। দুজন ডিলার হলেন সৈয়দ মো.মারুফ ও জাহাঙ্গীর আলম।
দুদকের পিপি অ্যাডভোকেট কাজী মো.ছানোয়ার আহমেদ লাবলু বলেন, পাঁচজনের জামিনের আবেদন জানানো হয়েছিল। দুদকের পক্ষ থেকে আমি বিরোধিতা করেছি। আদালতে প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সরকারি ন্যায্যমূল্যের চাল বিক্রির কর্মসূচিতে অনিয়মের অভিযোগে গত বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে তিন খাদ্য পরিদর্শক ও দুজন ডিলারসহ পাঁচজনকে আটক করা হয়।
ডিলারের সঙ্গে কারসাজি করে চাল আত্মসাতের অভিযোগে গত ১ নভেম্বর তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত এবং তিন ডিলারের ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদপ্তর।
সিটিজিসান.কম/বিউটি
Print This Post
