মিরসরাইয়ে শিক্ষকের বিরুদ্ধে শিশুদের যৌনহয়রানীর অভিযোগ

আপডেট: ৪ নভেম্বর ২০১৬ ৫:১১ অপরাহ্ন

9

মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানীর অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার বিকেলে ৫ম শ্রেনীর কন্যা শিশুদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ধূম ইউনিয়নের উত্তর নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চক্রবর্তি মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাৎক্ষনিক বদলী করেন।

তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, ৫ কন্যা শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের প্রদান করা অভিযোগের প্রেক্ষিতে জানা যায় মিরসরাই উপজেলার ধূম ইউনিয়নের উত্তর নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চক্রবর্তি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের যৌন হয়রানি করছিল। শিশু শিক্ষার্থীরা জানায় উক্ত শিক্ষক তাদের শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে প্রায়ই যৌন হয়রানী করতো। আবার কাউকে বলে দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেবার হুমকী দিতো।

অবশেষের শিশুরা বিষয়টি তাদের মা বাবাকে জানালে অভিবাবকরা একত্রিত হয়ে বুধবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরীর কাছে এলে শিক্ষা অফিসার শিশু ও অভিবাবকদের বক্তব্য শুনে উক্ত শিক্ষককে তাৎক্ষনিক শিক্ষা অফিসে ডেকে আনেন। উপস্থিত শিশুদের উপস্থিতিতেই উক্ত শিক্ষককে কর্মরত বিদ্যালয় থেকে প্রত্যাহার করে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া বিদ্যালয়ে বদলীর প্রয়োজনীয় উদ্যোগ নেন।

উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন। তাৎক্ষনিক ভাবে তাকে অন্যত্র বদলী করা হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post