চট্টগ্রাম :: কাল রোববার থেকে সারাদেশে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের হুমকি দিয়েছেন বাংলাদেশ ট্রাক ও কাভাডর্ভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খাঁন।
বৃহস্পতিবার সকালে নগরীর কদমতলী এলাকায় এক মতবিনিময় সভায় এ কথা জানান।
আট দফার মধ্যে, সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ড পুনবর্হাল করা, পণ্যবাহী গাড়ির বাম্পার ও সাইড অ্যাঙ্গেল খোলার আদেশ প্রত্যাহার, জেলা ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করা, ওজন স্কেলে সরকার নির্ধারিত ওজন সীমা বাড়ানো।
সভায় রুস্তম আলী খাঁন আট দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে বলেন, অন্যথায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহনকারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে ঐক্য পরিষদের সদস্য সচিব কাউছার আহম্মেদ, ট্রাক-কাভাডর্ভ্যান পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহম্মেদ, বন্দর ট্রাক মালিক ও ঠিকাদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহুর আহম্মদ, কাভাডর্ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক সমিতির মহাসচিব আবু মোজাফফর, আন্ত:জিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

