রামুর চা বাগানে কৃষকের রহস্যজনক মৃত্যু

আপডেট: ৪ নভেম্বর ২০১৬ ১১:২০ পূর্বাহ্ন

coxbazar

এম শাহ আলম, কক্সবাজার ::
জেলার রামু উপজেলার জোয়ারিয়নারা ইউনিয়নের রাবার বাগানের আনসার ক্যাম্প সংলগ্ন মহসড়কের পাশে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নুরুল ইসলাম কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। বৃহস্পতিবার বিকার সাড়ে ৪টার দিকে রাবার বাগান সংলগ্ন চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনসার ক্যাম্প সংলগ্ন মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার হয়।

প্রত্যক্ষদর্শী জানায়, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে রাবার বাগান সংলগ্ন মহাসড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার সংবাদ দেয় স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রামু থানা পুলিশ ও কাউয়ার ইউপি চেয়ারম্যান মোস্তাককে খবর দিই।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রামু থানার এসআই বিলাল বজলু বলেন, তুলাবগান হাইওয়ে পুলিশের এসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স। তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এদিকে নিহতের ভাতিজা মাষ্টার এনামুল হক জানান, এটি রহস্যজনক পরিকল্পিত খুন। তিনি বলেন স্থানীয় কিছু মানুষের সাথে জায়গা জমির বিরোধের জের ধরে তার চাচাকে খুন করা হয়েছে বলে দাবী করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post