আগ্নেয়াস্ত্রসহ পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজার :: জেলার বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েআলী জাঁহাল সাহিত্যিকা পল্লী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ছৈয়দ আলম (২৮) নামে এক পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলম একই এলাকার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, অপহরণ ও জমি জবরদখলের অভিযোগে ৪টি মামলা রয়েছে।
কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post
