অনলাইন ডেস্ক :: কক্সবাজারের মহেশখালীতে বুধবার রাত ১১টার দিকে কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ রিদুয়ান (৩৮) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় রমজান আলী নামে একজন আহত হয়েছেন।
নিহত মোহাম্মদ রিদুয়ান (৩৮) কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাঁপুয়া এলাকার মোহাম্মদ আকতারের ছেলে। আহত রমজান আলী একই ইউনিয়নের নোনাছড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল চন্দ্র বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

