বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট: ৩ নভেম্বর ২০১৬ ১০:০০ পূর্বাহ্ন

11111111111
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক :: জেল হত্যা দিবস স্মরণে রাজধানী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানান। পরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান প্রমুখ।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম ও খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post