‘নগ্ন করে নাচিয়ে ছবি তুলে পুলিশ’

আপডেট: ৩ নভেম্বর ২০১৬ ৯:২৯ পূর্বাহ্ন

bdpratidin_thana

অনলাইন ডেস্ক ::
স্থানীয় যুবক ফার্নান্দে (২১) নামে এক ব্যক্তিকে তাকে নগ্ন করে নাচিয়ে ছবি তুলেছে বলে অভিযোগ করেছে ভারতের গোয়ার ভাস্কো থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছিল গত সেপ্টেম্বর মাসে। ঘটনায় পর মানসিকভাবে বিপর্যস্ত ফার্নান্দে দুই পুলিশ কমকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগে বলেন, থানা হাজতে তাকে নগ্ন করে নাচতে বাধ্য করা হয়েছিল। সেই নাচের ছবি তোলার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দেয়ার হুমকি দেয়া হয় তাকে। তাছাড়া থানার এক নারী কর্মকর্তা তার চুলও কেটে দেয় বলে অভিযোগে জানালো ফার্নান্দে।

আর যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল সে তার সাবেক প্রেমিকার কাছ থেকে ৯ হাজার টাকা ধার নিয়েছিল। সময় মতো সে টাকা ফেরাতে না পারায়, তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন প্রেমিকার মা। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও ওই দুই পুলিশ কর্মকর্তা এইসব অভিযোগ অস্বীকার করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post