‘অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি নেই’

আপডেট: ২ নভেম্বর ২০১৬ ১০:০২ অপরাহ্ন

punam

কলকাতার তারকা পূজারিনি ঘোষ তার প্রথম ছবি ‘কুহেলি’তে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। দেবারতি গুপ্তের ছবিটিতে তার বোল্ড লুক দেখে প্রশংসা করছেন অনেক মানুষ। তেমনি খোলামেলা দৃশ্যের আছে সমালোচনাও। পূজারিনি এসব নিয়ে অবশ্য ভাবেন না। অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তার কোনো হীনমন্যতা নেই। বরং তুলে ধরলেন পাল্টা যু্ক্তি।

আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সিনেমা তো রিয়েল লাইফ থেকেই নেওয়া হয়। রিয়েল লাইফে বিয়ে হলে কি আমি বরের সঙ্গে শোব না? তাতে হয় আনন্দ হবে, না হয় দুঃখ। তা হলে এটা দেখালে আপত্তি কোথায়? কই ইংরেজি সিনেমা দেখতে গেলে তো এ সব আমাদের মনে হয় না? তা হলে এখানে কেন আমরা শুধু ইরোটিক পার্টটা নিয়ে কথা বলি।’

এই শক্ত অবস্থান নেয়ার পাশাপাশি তিনি জানিয়ে দিলেন, ‌‘চরিত্রের প্রয়োজনে তিনি আরও বোল্ড হতে পারবেন। যদি চরিত্রের জন্য ইন্টিমেট সিন ইমপরট্যান্ট হয়, এসথেটিক্যালি শুট করা হয় তা হলে কোনও আপত্তি নেই। কারণ জোর করে তো কিছু করা হচ্ছে না। এটা তো আর পর্নোগ্রাফি নয়।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে দর্শক ন্যুডিটি নেয় না। লিকড ভিডিও দেখে মজা পায়। কিন্তু ফ্যামিলির সকলকে দেখতে বারণ করে। ফলে দর্শকদের সেন্টিমেন্টকে আঘাত না করে যতটা করা সম্ভব করব। বেটার অপারচুনিটি পেলে আরও কয়েক বছর পরে হয়তো আমার আজকের কথাগুলোই চেঞ্জ হয়ে যাবে। ইট ডিপেন্ডস দ্য সিচুয়েশন হোয়্যার আই অ্যাম।’

সিটিজিসান.কম/বিউটি

Print This Post Print This Post