কোস্টগার্ড নৌ বহরে যুক্ত হলো অত্যাধুনিক জাহাজ (ভিডিওসহ)

আপডেট: ২ নভেম্বর ২০১৬ ৫:২৩ অপরাহ্ন

costgurd

আল-আমিন সিকদার, স্টাফ করেসপন্ডেন্ট ::
গভীর সমুদ্রে কোস্টগার্ডের দায়িত্ব ও সমুদ্র নিরাপত্তার জন্য আরো শক্তিশালী করা হয়েছে কোস্টগার্ডের নৌ বহর। আর তারই ধারাবাহিকতায় বুধবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৫ নং ঘাট সংলগ্নে কোস্টগার্ড বার্থে সকাল ১০টা ৩০ মিনিটে ও বেলা ১১টা ২০ মিনিটে যথাক্রমে কোস্ট গার্ডের পূর্ব জোনের নৌ বহরে যুক্ত হলো অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন জাহাজ সৈয়দ নজরুল ও তাজউদ্দিন।

ইতালি হতে ক্রয়কৃত বাংলাদেশের জাতীয় চার নেতার নামে নাম করন করা ৪ টি ফ্রিগেটের মধ্যে সৈয়দ নজরুল ও তাজউদ্দিন আজ আনুষ্ঠানিক ভাবে কোস্ট গার্ড পূর্ব জোনের নৌ বহরে যুক্ত করা হয়। দীর্ঘ ১ মাস যাত্রা অতিক্রম করে ইতালির লিম্পোজিয়া বন্দর হতে বাংলাদেশে এসে পৌঁছায় ৮৭ মিটার লম্বা অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন ফ্রিগেট দুটি।

এসময় জাহাজ দুটির আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের উপ মহাপরিচালক কমোডর শেখ মাহমুদুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ নজরুলের সদ্য দায়িত্ব প্রাপ্ত ক্যাপটেন হাসান তারিখ ও তাজউদ্দিন এর ক্যাপটেন সালেহ উদ্দিন। এসময় দায়িত্ব প্রাপ্ত অফিসাররা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি সুরের মূর্চ্ছনায় জাাহাজ দুটিকেও বরণ করে নেন কোস্টগার্ড প্যারেড দল।

বাংলাদেশের উপকুলীয় জলসীমায় অতন্দ্র প্রহরী কোস্টগার্ড এর যাত্রা শুরু হয় ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড বাংলাদেশের উপকুলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বহিঃনোঙ্গরের মত গুরত্বপূর্ন এলাকায় সর্বদা নিরাপত্তা প্রদান এবং আইন শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এছাড়া গত কয়েক মাসে কোস্ট গার্ড অবৈধ মালামাল ও বিভিন্ন মাদকদ্রব্য আটক করে সরকারি কোষাগারে প্রায় ৩০০ কোটি টাকার মত অর্থের যোগান দিয়েছে।

জাহাজ দুটির আগমন উপলক্ষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন শহীদুল ইসলাম জানান, জাহাজ দুটি আসার ফলে বহিঃনোঙ্গরে বানিজ্যিক জাহাজে চুরি রোধের পাশাপাশি সমুদ্র পথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রন এবং অর্থনৈতিক সমুদ্র সীমনায় দৃঢ়তার সাথে টহল প্রদানে সক্ষম হব। কেননা অত্যাধুনিক জাহাজ দুটিতে রয়েছে সয়ংক্রীয় দুটি কামান যা দ্বারা আমরা খুব কম সময়ে শত্রু পক্ষকে কাবু করতে সক্ষম হব। এছাড়া জাহাজ দুটিতে দশ জন করে অফিসার সহ একসাথে ১৪০ জন নাবিক কাজ করবে যা শত্রু পক্ষকে তাড়াতাড়ি বিতাড়িত করার মনোবল যোগাবে।

এসময় বাংলাদেশের কোস্টগার্ডকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলায় তিনি প্রধানমন্ত্রীর সমীপে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post