কক্সবাজারের সংসদ সদস্য বদি কারাগারে

আপডেট: ২ নভেম্বর ২০১৬ ৪:৪৪ অপরাহ্ন

badi-albd

চট্টগ্রাম (কক্সবাজার):: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করায় কারান্তরীণ থাকতে হচ্ছে কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদিরকে।

পরবর্তীতে আপিলের মাধ্যমে জামিন আবেদন করা যাবে উল্লেখ করে তার আইনজীবীরা বলছেন, পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে দ্রুতই আপিল করবেন তারা।

রায় ঘোষণার সময় এমপি বদি আদালতে উপস্থিত ছিলেন। বদির পক্ষের আইনজীবী মাহফুজুর রহমান লিখন রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আমরা ন্যয় বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করবো।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post