উখিয়ায় কিশোরী অপহৃত

আপডেট: ১ নভেম্বর ২০১৬ ৮:১৮ অপরাহ্ন

okia

কক্সবাজার :: জেলার উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম থাইংখালীতে আজ মঙ্গলবার ভোর রাতে কোন এক সময়ে আসমা আক্তার (১৪) নামের এক কিশোরীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। আসমা ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে।

৫ নম্বর পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থাইংখালী রহমতের বিল গ্রামের মো. হোছন, নুরুল হক, নুরুল আমিন ও কপিল উদ্দিনসহ অস্ত্রধারীরা গরিব-অসহায় দিনমজুর আব্দুর রহমানের কিশোরী কন্যাকে অপহরণ করেছে। এ ব্যাপারে উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এখনো তিনি লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post