চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন মঙ্গলবার সকালে বন্দরের এমপিবি জেটিতে ক্রেত থেকে পড়ে নিজাম উদ্দিন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
বন্দরে অস্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত নিজাম উদ্দিন লক্ষ্মীপুর জেলার চরমনসা এলাকার মো.লোকমানের সন্তান। তিনি পরিবার নিয়ে নগরীর বন্দর থানার নীমতলা এলাকায় থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানান আজাদ।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে.কর্নেল আবদুল গাফফার জানান, এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের যান্ত্রিক বিভাগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া নিরাপত্তা বিভাগেও বিষয়টি তদন্ত করা বলে জানিয়ে তিনি বলেন, নিজাম উদ্দিন বন্দরে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতো। মঙ্গলবার সকালে ক্রেন থেকে পড়ে মারা যান। বিষয়টি আমরা খতিয়ে দেখছি বলে জানান নিরাপত্তা কর্মকর্তা।
সিটিজিসান.কম/রবি
Print This Post

