চট্টগ্রাম :: সারাদেশে ন্যায় চট্টগ্রামেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গবার পরীক্ষার প্রথম দিনই মোহরাস্থ সায়েরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
এসময় তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের মাধম্যে তাদের পরিক্ষাসহ লেখা পড়ার খোঁজ খবর নেন।
এছাড়া কর্মরত শিক্ষক কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সকল শিক্ষার্থীদের আগামী দিনের সফল জীবন কামনা করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, মোহরা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম, মোরশেদুল আলম কাদেরী, অধ্যক্ষ হাসিনা মমতাজ প্রমুখ।
সিটিজিসান.কম/রবি
Print This Post

