চট্টগ্রাম :: আয়করেরর বিষয়টি এমনভাবে করা উচিত হবে যেন একই ব্যক্তির কাছে বার বার না গিয়ে আয়করের আওতা বৃদ্ধির জন্য পরামর্শ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
আজ মঙ্গলবার নগরীর জিইসি কনভেনশন হলে সপ্তাহব্যাপি আয়কর মেলায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, একই ব্যক্তির কাছে বাব বার না গিয়ে করের আওতা বাড়াতে হবে। তবেই মেলার উদ্দেশ্য সফল হবে।
প্রতি বছরের মতো এবারও জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা-চট্টগ্রামসসহ সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলা উদযাপন করছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আয়কর বিভাগ (কর অঞ্চল-১,২,৩,৪) যৌথভাবে এ মেলার আয়োজন করে।
যাদের আয়কর দেওয়ার সামর্থ্য আছে তাদের প্রতি কর দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশকে ২০১৪ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
দেশে ২৬ হাজার টিইআইএন ধারী ব্যক্তি যথেষ্ট নয় মন্তব্য করে তিনি বলেন, আমি মনে করি দেশে অন্তত ১ কোটি টিইআইএন ধারী হতে পারে। কারণ গ্রামের এখন অনেকে ভাল ব্যবসা-বাণিজ্য করছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফিরোজ শাহ আলম বলেন, এক সময় জাতীয় বাজেটে আয়কর বিভাগের অংশগ্রহণ কম থাকলেও এখন ৪০ শতাংশ দেওয়া হচ্ছে। ফলে বিদেশি ঋণ নির্ভরতা কমেছে।
চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাবিহা মুছা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর সাহা, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাহবুবুল আলম, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সিটিজিসান.কম/বিউটি
Print This Post

