
চট্টগ্রাম :: নগরীতে বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় থেকে সোমবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াজেদ আলী এন্ড সন্স পেট্রল পাম্পের সামনে দুজনের কাছে থাকা দুটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার করেছে পুলিশ।
তারা হল, ককক্সবাজার জেলার টেকনাফের মো.ফরিদ প্রকাশ শাহীন (২১) এবং চকরিয়ার মো.হেলাল উদ্দিন (৩২)।
এব্যাপারে বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুজনই পেশাদার মাদক বিক্রেতা। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা কিনে কক্সবাজারে নিয়ে তারা বিক্রি করে। উদ্ধার হওয়া গাঁজার দাম আনুমানিক প্রায় এক লাখ টাকা বলে জানান ওসি। এই ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সিটিজিসান.কম/বিউটি
Print This Post
