টাইগারপাস রেলওয়ে কলোনিতে অগ্নিকান্ড

আপডেট: ১ নভেম্বর ২০১৬ ১১:৩৭ পূর্বাহ্ন

fire

চট্টগ্রাম :: নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনির কুয়ারপাড় বস্তিতে গতকাল রাত সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর রূপন কান্তি বিশ্বাস জানান, আগুনে ২৮টি কক্ষ বিশিষ্ট ১৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আগুনে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। এদিকে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post