চট্টগ্রামে মাসব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু ৫ নভেম্বর

আপডেট: ১ নভেম্বর ২০১৬ ১১:৩০ পূর্বাহ্ন

6
চট্টগ্রাম :: ১০ম আর্ন্তজাতিক উইম্যান এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৬ এর মাসব্যাপি চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ৫ নভেম্বর দুপুর ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে জানান মেলার আয়োজক কমিটি। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

তবে এর আগে, ১লা নভেম্বর উদ্ভোধনের কথা ছিল। সাময়িক অসুবিধার কারণে যথা সময়ে শুরু করতে না পেরে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন আয়োজক কমিটি।

গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির চেয়ারম্যান ও উইম্যান চেম্বারের পরিচালক আবিদা মোস্তফা।

এবারের মেলায় ১৫টি প্যাভেলিয়নে মোট ৩০০টি দেশী বিদেশী স্টল থাকছে। এর মধ্যে ১০০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে দুস্থ নারীদের জন্য।

আরো উপস্থিত ছিলেন- উইম্যান চেম্বারের সভাপতি কামরুন মালেক, সিনিয়র সহসভাপতি গুলশানা আলী, সহসভাপতি আইভি হাসান, কাজী তুহিনা নুর আক্তার জাহান, নিশাত ইমরান প্রমুখ।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post