চবির ভর্তিচ্ছুদেরকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত মিছিল ছাত্রদলের

আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ৯:২০ অপরাহ্ন

cu-chattrador-micil

চবি :: ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে চলতি শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত মিছিল ছাত্রদল।

প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে প্রথমে ক্যাম্পাস পরে নগরীর দুই নম্বর গেইটে সংক্ষিপ্ত অবস্থান করে পরে হাটহাজারী পরীক্ষা কেন্দ্রে অবস্থান নিয়ে ভর্তিচ্ছুদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্বাগত মিছিল করেন।

চবি ছাত্রদল নবগঠিত কমিটির সভাপতিকে আলম ও সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম (শহিদ) এর নেতৃত্বে মিছিলটি হাটহাজারী কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে হাটহাজারীতে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে চবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশাসনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং অচিরেই সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত ও সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিহত করে সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জোর দাবি জানান।

এ সময় উপস্তিত ছিলেন চবি ছাত্রদলের সহসভাপতি খোরশেদ আলম শাওন, এম জাহিদুল ইসলাম, শাহাদাৎ খন্দকার, নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মঈনুদ্দিন আহমদ সুমন, মনিরুজ্জামান রুবেল, সুজন সাহা, আরাফাত খান, ইমতিয়াজ ইকরাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post