চবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে ৩ ছাত্রী আটক

আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ৮:৪৮ অপরাহ্ন

cu

চট্টগ্রাম :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ২-৩ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এবার তিন ছাত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

এদের মধ্যে হিজাবের ভেতরে কানে হেডফোন লাগিয়ে একজন আরেকজনের সঙ্গে উত্তর আদান প্রদাণ করার কারণে উম্মে সালমা কবির ঝুম্পা ও নাহিদ ফারজানাকে এবং আরেকজন সানজিদা নুর রিমিকে আরেকজনের কাছ থেকে দেখে উত্তরপত্র পূরণের অভিযোগে আটক করা হয়।

আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রথম দুজনকে ব্যবসা প্রশাসন অনুষদের ১২০ ও ১২৩ নম্বর কক্ষ থেকে এবং শেষেরজনকে ৪৩৫ নম্বর কক্ষ থেকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post