বাবুল হোসেন বাবলা, চট্টগ্রাম ::
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন হিন্দু পাড়া শ্মশান শিবও কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে চারদিন ব্যাপি কালীপূজা ও দীপাবলী উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে। গতকাল রোববার রাত ৮ টার দিকে নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার বাবু দেবদাস ভট্রাচার্য্য।
প্রধান অতিথির বাবু দেবদাস ভট্রাচার্য্য বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজম্মদের ধর্মীয় গীতা-শিক্ষা, নৈতিকতা ও দেশ-সমাজ সচেতন মূলক শিক্ষানীয় বিষয়ে জাগরিত করে পূজা-পার্বণের সঠিক বানী পৌঁছাতে হবে। ভালো কাজের প্রতি অনুসরণ-অনুকরণে এবং যুব-তরুণদের শৃংখলাবোধের আস্থা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, ওসি মো.আলমগীর মাহমুদ, পতেঙ্গা হিন্দ বৌদ্ধ, খৃষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ঞপদ জলদাশ, কাঠগর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি দীপক বণিক, বাবু মিলন কান্তি সরকার, লিটন চৌধুরী, অসীম চৌধুরী, দেবাশীষ চৌধুরী শম্বু, নিখিল রনজন দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

