কোতয়ালিতে জবাই করে যুবক খুন

আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ২:৫০ অপরাহ্ন

chittagong
চট্টগ্রাম :: নগরীর কোতয়ালি থানার তামাকমুন্ডি লেইনে মো.নাজিম (২৩) নামে এক যুবককে গতকাল রোববার রাত ২টার দিকে জবাই করে খুন করা হয়েছে। খুনের পর মরদেহ জনতা মার্কেট নামে একটি ভবনের তিনতলায় ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

জনতা মার্কেটের তিনতলার একটি কক্ষে নাজিম ব্যাচেলর হিসেবে ভাড়া থাকত।

খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নগর পুলিশের কোতয়ালি জোনের সহকারি কমিশনার (এসি) আব্দুর রহীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে কারা খুন করেছে এখনও জানতে পারিনি।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post