রাতের আঁধারে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ৭:০৬ অপরাহ্ন

rangunia-mac-nidon-pic-2

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়নের বাচাশাহনগরের একটি পুকুওে দুই দফায় বিষ প্রয়োগ করে প্রচুর পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

দক্ষিণ পোমরা বাচাশাহনগরের মৎস্যচাষি ইসমাইল তালুকদার জানান, নিজ জায়গায় ৩ বছর পূর্বে তিনি ১ কানি আয়তনের একটি পুকুর খনন করে।

প্রায় ১ বছর আগে তিনি ওই পুকুরে কার্পু, রুই, কাতলাসহ বিভিন্ন জাতের ১ লাখ টাকার মাছের পোনা ছাড়েন। এর মধ্যে তিনি ২ মণ মাছ বিক্রি করেন। পরে পুকুরে থেকে যাওয়া মাছের সাথে আবারও তিনি বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়েন। কিছুদিন পূর্বে এক মাছ ব্যবসায়ির সাথে কথা বার্তা হয় পুনরায় মাছ বিক্রির জন্য। গতকাল শনিবার সকালে তিনি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখতে পান, বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে।

তিনি আরও জানান, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে তিনি ধারণা করছেন। এর আগেও সপ্তাহখানেক পূর্বে ঐ পকুরে বিষ প্রয়োগ করা হয়েছিল। যেখানে প্রায় ২৫ মণ মাছ মরে যায়। ১ সপ্তাহের ব্যবধানে একই ঘটনায় আবার প্রায় ৫ মণ মাছ মরে যায়।

ইসমাইল তালুকদারের দাবি, মেরে ফেলা মাছের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। তিনি ধারণা করছেন মাছ বিক্রির ব্যাপারে কেউ জানতে পেরে তার পুকুরে এই বিষ প্রয়োগ করেছে। এভাবে যদি রাতের আঁধারে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করা হয়, তবে মৎস্য খামারিরা নিরুৎসাহিত হবে। তিনি এই ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post