গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে শিগগির জরিপকাজ

আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ৬:৩০ অপরাহ্ন

sm20161030181054

চট্টগ্রাম :: নগরীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে শিগগির জরিপকাজ পরিচালনা করবে বিশ্বব্যাংক। এ কাজে সার্বিক সহযোগিতা ও পরামর্শগুলো মাস্টারপ্ল্যানের আওতায় বাস্তবায়ন করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

আজ রোববার চউকের সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তায় চিটাগাং আরবান ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান টেকনিক্যাল অ্যাসিসট্যান্স শীর্ষক সভায় এ সিদ্ধান্ত হয়।

চউক চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে সভায় চউকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী জসীমুদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খানসহ উচ্চপদস্থ প্রকৌশলী ও পরিকল্পনাবিদরা উপস্থিত ছিলেন।

আবদুচ ছালাম চট্টগ্রামের পরিবহন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংক কর্তৃক গৃহীত যেকোনো উদ্যোগে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post