আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ৬:৩০ অপরাহ্ন

awami_league

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নতুন কমিটির তালিকা আজ শনিবার দুপুরে ঘোষণা করা হয়েছে।

নতুন সম্পাদকমণ্ডলীর ২২ জনের সঙ্গে বন ও পরিবেশ সম্পাদক পদে দেলোয়ার হোসেন এবং উপপ্রচার সম্পাদক পদে আমিনুল ইসলামের নাম। সম্পাদকমণ্ডলীর আরও চারটি পদের কারও নাম এখনও ঘোষণা হয়নি।

কার্যনির্বাহী সদস‌্য ২৮ জন। এর মধ‌্যে শীর্ষে রয়েছেন আবুল হাসনাত আব্দুল্লাহর নাম। তারপরেই রয়েছেন মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম।

শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে ইমেইলে নতুন পূর্ণাঙ্গ কমিটি গণমাধ‌্যমে পাঠানো হয়। এর আগের শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের সভাপতিমণ্ডলীর সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

এই প্রসঙ্গে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যদের তালিকা কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক দলের সভাপতি অনুমোদন দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই কমিটির সব সদস্য নিষ্ঠার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালন করবেন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post