কক্সবাজারে চিকিৎসককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ২:৫৩ অপরাহ্ন

alamgir20161029133058

কক্সবাজার:: কক্সবাজার সিভিল সার্জন অফিসের চিকিৎসক মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন আব্দুর রহমান নামের এক ভুয়া চিকিৎসক। এ ধরনের হুমকি পাওয়ার পর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কক্সবাজার সদর মডেল থানায় জিডি করেছেন ওই সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক।

সাধারণ ডায়েরি সূত্র জানায়, শহরের কেন্দ্রীয় মসজিদ সড়কের পপুলার মেডিকোতে বিএমডিসি’র সনদ ছাড়াই আবদুর রহমান নামে এক ভুয়া ডাক্তার দীর্ঘদিন চেম্বার করছেন।  ফলে চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে।  এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর।  এতে ক্ষিপ্ত হয়ে ওই ভুয়া চিকিৎসক ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরের ব্যক্তিগত চেম্বারে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন।

কক্সবাজার সদর  থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post