
চট্টগ্রাম ::
ইসলামী ছাত্র খেলাফত চট্রগ্রাম নগরীর শাখার উদ্যোগে বার্মায় রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে আজ শুক্রবার বিকেলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা হাফেজ তাজুল ইসলাম বলেন, বার্মায় মুসলমানদের উপর যে ধরণের জুলুম নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদ না করলে বিশ্বে আল্লাহর গজব নেমে আসবে।
তিনি বলেন, খোদায়ী গজব হতে বিশ্বকে বাঁচাতে হলে অবিলম্বে রোহিঙ্গা নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে। মায়ানমারের সরকার ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা পরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা চালিয়ে অসহায় নারী, পুরুষ ও শিশুদের হত্যা করছে। ঘর বাড়ি থেকে উচ্ছেদ করছে। অনেকেই জীবন বাচাতে দেশান্তরিত হয়েও পার পাচ্ছে না, বাংলাদেশ সীমান্ত থেকে ফেরত পাঠাচ্ছে।
তিনি মিয়ানমারের জাতিগত এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে আগত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের প্রতি অনুরোধ জানান।
ইসলামী ছাত্র খেলাফত নগর সভাপতি মাওলানা ওসমান কাশেমীর সভাপতিত্বে ও মহানগর যুগ্ম সেক্রেটারী মাওলানা আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সদস্য নগর সহসভাপতি মাওলানা হাজী মোজাম্মেল হক, মো.ইউনুচ, জুনায়েদ জওহর, মাওলানা ইকবাল খলিল, মাওলানা হাবিবুর রহমান হাকিম, মাওলানা অলি উল্লাহ নোমান, মাওলানা আতিক ইউসুফ, মাওলানা অলি উল্লাহ আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post
