খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সড়ক অবরোধ রোববার

আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ৮:১২ অপরাহ্ন

1460362864
খাগড়াছড়ি :: পাবর্ত্য ভূমি কমিশনের সংশোধনি আইন বাতিল ও ৩০ অক্টোবর (২০১৬) রাঙ্গামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে বাঙ্গালী ছাত্র পরিষদসহ ৫ বাঙ্গালী সংগঠন আগামী রোববার একদিনের সড়ক অবরোধ কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছে।

আজ শুক্রবার পার্বত্য ৫ বাঙ্গালী সংগঠনের প্রচার বিভাগের মহাসচিব অ্যাডভোকেট আলম খান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাঙ্গালী ছাত্র পরিষদের সিনিয়র সহসভাপতি মাইনুদ্দীন জানান, ইতিপূর্বে ২ দিনের জন্য অবরোধ ঘোষণা করা হলেও শনিবার সনাতন ধর্মাবলম্বীদের কালি পূঁজা থাকায় তা ১ দিন কমিয়ে শুধুমাত্র রোববার সড়ক অবরোধ পালিত হবে।

এদিকে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান গত বৃহস্পতিবার খাগড়ছড়ির ভূমি কমিশন কার্যালয়ে প্রথম অফিস করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post