কক্সবাজার :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জেলার চকরিয়া ডিগ্রি কলেজের সামনে শুক্রবার বিকেল চারটার দিকে ব্যবসায়ী আবু তালেবকে (৪০) ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। ওইসময় সিএনজি আরোহী এ কাঁচামাল ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকাও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
এ সময় জনতা ধাওয়া করে ছিনতাইকারী দলের এক সদস্য মোহাম্মদ হানিফকে ধরে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে।
আটক ছিনতাইকারী মো. হানিফ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমদের ছেলে। তারা ওই ওয়ার্ডে ভাড়া বাসায় থাকলেও বার্মাইয়া হিসেবে পরিচিত।
ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী আবু তালেব (৩৫) পেকুয়া উপজেলার শিলখালীর মাজেরঘোনা এলাকার মৃত হামিদুল হকের ছেলে।
চকরিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই ছিনতাইকারী নয়ন ও ইমনকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

