সোয়া ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ১১:৪২ পূর্বাহ্ন

eaba

কক্সবাজার ::
জেলার টেকনাফের টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল উপকূল থেকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বর্তমান মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে বিজিবির সুত্রে জানায়।

২ বর্ডার র্গাড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আবু জার আল জাহিদের নেতৃত্বে সাবরাং খুরের মুখে জওয়ানরা অভিযান চালিয়ে ওই ইয়াবা উদ্ধার করে। পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে সৈকত দিয়ে পালিয়ে যায়। তাই এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হবে। যা পরবর্তীতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post