বাওয়া স্কুলের ছাত্রীকে উত্যক্তকারীর ১ বছর কারাদন্ড

আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ১০:৩৬ অপরাহ্ন

3333

চট্টগ্রাম :: বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজের (বাওয়া) একাদশ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আটক মো.নয়ন (৩০)কে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ আদেন দেন।

কক্সবাজার জেলার চকরিয়ার মাইজঘোনা এলাকার ফয়েজুর রহমানের ছেলে মো. নয়ন। সে নগরীর মুরাদপুরের মোমিনবাগ বাহার ম্যানশনে থাকেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজের (বাওয়া) একাদশ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং ও জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যেতে চাইলে পথচারীরা নয়নকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

সিটিজিসান.কম/বিউটি

Print This Post Print This Post