বরের ভাই-কনের বাবার কারাদণ্ড

আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ১০:২৭ অপরাহ্ন

boalkhali

চট্টগ্রাম :: চট্টগ্রামের বোয়ালখালীতে বাল্যবিয়ের আয়োজন ঠেকিয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বরের ভাইকে ১৫ দিন ও কনের বাবাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, দারুছুন্নাত কামিল মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে রাতে বিয়ের আসরে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

বিয়ে পড়ানোর অপরাধে শাকপুরা দারুছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিটিজিসান.কম/বিউটি

Print This Post Print This Post