মিতু হত্যা : অস্ত্র উদ্ধার মামলার শুনানি ১৩ নভেম্বর

আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ৬:২৪ অপরাহ্ন

5000

চট্টগ্রাম ::: সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহার হওয়া অস্ত্র উদ্ধারের মামলা বিচারের জন্য আগামী ১৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির সময় নির্ধারণ করেছেন আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর আজ বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন। এব্যাপারে মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করা হয়। ২৭ জুন ভোলা এবং পরদিন মনির গ্রেফতার হয়েছিল। মনিরের জিম্মা থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল।

প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

সিটিজিসান.কম/বিউটি

Print This Post Print This Post