রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বিশ্বরোডের নিমতলা এলাকায় গত বুধবার দুপুর ১২টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাজী গোলাম মোস্তফা বাচ্চু (৫০) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তি নিহত হয়েছে।
আহত হয়েছে আরও ১জন। নিহত বাচ্চু উত্তর রাঙ্গুনিয়ার কাজী বাড়ির সন্তান।
আজ বৃহস্পতিবার সকালে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ওই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত বলে ঘোষণা করেন।
সিটিজিসান.কম/বিউটি
Print This Post

