
অনলাইন ডেস্ক :: পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদির বান্ধবী দাবিকারী মডেল আরশি খানকে দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের পুণের ফোর স্টার একটি হোটেল থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুণে সিটি ক্রাইম ব্র্যাঞ্চ।
টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে এই আরশি খান পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদির বান্ধবী পরিচয় দিয়ে বোমা ফাটিয়েছিলেন। আফ্রিদি অবশ্য আরশির বক্তব্যকে পাত্তা দেননি। পরে আফ্রিদিকে ছেড়ে দিয়ে আরশি উঠে পড়ে লাগেন ভারতের অধিনায়ক ধোনিকে নিয়ে।
আরশি খানকে গ্রেফতার করার পর অবজারভেশন হোমে পাঠানো হয়েছিলো। সেখানে আরশি তার কেয়ারটেকারকে শারীরিক নির্যাতন করে পালিয়ে যান বলে খবর। পুলিশ এখন পলাতক মডেলের খোঁজ করছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post
