অনলাইন ডেস্ক :: বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার বিকালে গণভবনে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। দেশ শুধু ডিজিটাল হলে হবে না, নিজেকেও এগিয়ে নিতে হবে’।
প্রধানমন্ত্রী বলেন, ‘অশিক্ষিত কেউ ক্ষমতায় গেলে দেশের কি অবস্থা হতে পারে; তা মনে হয় তোমাদের আর বলা লাগবে না। তাই তোমাদের পড়তে হবে।’
তিনি আরো বলেন, ‘তোমরা যেখানেই যাবা, সেখানেই নিরক্ষর মানুষজনকে দেখলে অক্ষরজ্ঞান দান করবা।’
সিটিজিসান.কম/রবি
Print This Post

