জেলা পরিষদ নির্বাচনের তফসিল নভেম্বরে

আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ১০:০৪ পূর্বাহ্ন

dist-election

অনলাইন ডেস্ক ::
চলতি বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

মঙ্গলবার নির্বাচন কমিশনার (ইসি) তার কক্ষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই চিঠির আলোকে কমিশন বৈঠক করে তফসিল ঘোষণা করবে।

নির্বাচন কমিশনার সাংবাদিকদের আরো বলেন, ‘নির্বাচনবিধি ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করে তা ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনীবিধি ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করে কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ভেটিংসহ চূড়ান্ত অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, অন্যান্য নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল নির্বাচন কমিশনের ঘোষণার কথা থাকলেও আইন অনুযায়ী প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানে সরকার তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে বলে জেলা পরিষদ আইনে উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে সরকার এ নির্বাচনের তারিখ ঘোষণা করে তা গেজেট আকারে প্রকাশ করে কমিশনকে জানিয়ে দিয়েছে।-সংবাদ সংস্থার

দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন আয়োজনের জন্য ২৮ ডিসেম্বর দিন ঠিক করে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি আমরা পেয়েছি। আশা করা যায়, আমাগী মাসের প্রথম ভাগে জেলা পরিষদ নির্বাচনের তফশিল দেওয়া সম্ভব হবে।

নির্বাচন করতে চাইলে জেলা পরিষদের বর্তমান প্রশাসকদের পদ ছাড়ার বিধান রাখা হয়েছে সংশোধিত জেলা পরিষদ আইনে। গত ৬ অক্টোবর এই সংশোধনী জাতীয় সংসদের অনুমোদন পায়। সংশোধিত আইনে আদালত কর্তৃক চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়া সাপেক্ষে সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যানদের জেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post