নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছেন জেলেরা

আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ৯:৫৫ পূর্বাহ্ন

akand_1347809813_1-myphoto

অনলাইন ডেস্ক :: কক্সবাজার জেলার উপকূলীয় এলাকাসহ শহর থেকে গত কয়েক দিন ধরে গভীর রাতে এবং ভোররাতে কিছু জেলের সাগরে মাছ ধরতে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। একশ্রেণির ট্রলার মালিক ও মালিক সমিতির নেতা জেলেদের বিপুল পরিমাণ বরফবোঝাই ট্রলারসহ সাগরে পাঠাচ্ছেন।

এদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ ধরতে সাগরে যাচ্ছে অসাধু জেলেরা। মা ইলিশ রক্ষায় গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন বঙ্গোপসাগরে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই প্রজনন মৌসুমে জেলে ও সংশ্লিষ্ট লোকজনকে এই সময় ইলিশ ধরা ও কেনা-বেচা থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।

বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলীয় এলাকাসহ বাঁকখালীর মোহনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে এবং কতিপয় অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে সাগরে যাওয়ারও অভিযোগ উঠেছে।

নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অন্যান্য স্থানের মতো কক্সবাজার জেলা প্রশাসনও কঠোর নজরদারি করছে। কিন্তু প্রশাসন ইলিশ বিক্রির ক্ষেত্রে সচেতন থাকলেও গভীর রাতে বরফবোঝাই ট্রলারের সাগরে মাছ ধরতে যাওয়ার বিষয়ে তেমন একটা হস্তক্ষেপ নেই বলে জানান একাধিক ব্যবসায়ী। ফলে নিষেধাজ্ঞা অমান্য করে অনেক জেলে সাগরে মাছ ধরতে যাচ্ছেন।

কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান জানান, সরকারের বিধি-নিষেধের প্রতি সব ব্যবসায়ী ও জেলের সম্মান দেখানো দরকার। এক বছরের মধ্যে ২২টা দিন সাগরে না গেলে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। বরং জেলে ও ব্যবসায়ীরা লাভবান হবেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post