ফেসবুক ব্যবহার করায় স্ত্রীকে ডিভোর্স!

আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ৯:৩০ পূর্বাহ্ন

fbprof3_1242_8400

অনলাইন ডেস্ক ::
‌বিয়ের সময় চুক্তিতে উল্লেখ ছিল বিয়ের পর স্ত্রী সোশ্যাল মিডিয়া ‌ফেসবুক ও টুইটার ব্যবহার করবে না। কিন্তু বিয়ের কিছু দিন পর ‌সেই চুক্তি ভঙ্গ করেন স্ত্রী। আর তখন স্বামী থেকে বিচ্ছেদ হতে হয় স্ত্রীকে।

চুক্তি না মেনে বান্ধবীকে স্ন্যাপ চ্যাটের মাধ্যমে তাদের কিছু বিয়ের ছবি পাঠিয়েছে স্ত্রী?‌ আর এই ঘটনা জন্য স্বামী গৃহ ত্যাগ করতে হলো স্ত্রীকে।

এই তুচ্ছ কারণে সদ্য বিবাহিতাকে ‘‌তালাক’‌ দিলেন সৌদি আরবের এক ব্যক্তি। ছবি পাঠানোর দুই ‌ঘণ্টার মধ্যে স্ত্রীর কাছে বিবাহ বিচ্ছেদ চান ও ব্যক্তি।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে ওই মহিলার ভাই জানিয়েছেন, ‘‌বিয়ের আগে একটি চুক্তি হয়েছিল। যেখানে লেখা ছিল বিয়ের পর স্ত্রী কোনো রকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না। কিন্তু আমার বোন সেই চুক্তি অগ্রাহ্য করে তার বান্ধবীকে ছবি পাঠায়। তাই তার স্বামী বিবাহ বিচ্ছেদের দাবি করেছে।’‌

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post