রাস্তা বন্ধ করে ‘গ্রীণলিপ প্রোপার্টিজ লিঃ’ ভবন নির্মাণ!

আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ৯:৫৮ অপরাহ্ন

press-picture-25-10

চট্টগ্রাম :: নগরীর ডবলমুরিং থানার ভেলুয়ার দিঘীর পশ্চিম পাড়ে এবাদুল্লাহ সওদাগরের বাড়ি সংলগ্ন জনগণের চলাচলের রাস্তা ‘গ্রীণলিপ প্রোপার্টিজ লিঃ’র কর্তৃপক্ষের লোকজন বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করছে। এছাড়া ওই প্রতিষ্ঠানটি বেশ কিছু জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাস্তা বন্ধ করে দেয়ায় এলাকাবাসী আদালতে মামলা করলে বিচারক রাস্তা বন্ধের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু উক্ত আদেশকে অমান্য করে চলছে রাস্তা দখল করে ভবন নির্মাণের কাজ। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানালেও কোন ধরনের সহযোগিতা পাচ্ছি না।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ভেলুয়ার দিঘীর এলাকাবাসীর পক্ষে এক সংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন আফরোজা ইয়াছিন।

সংবাদিক সম্মেলনে আফরোজা ইয়াছিন বলেন, এবাদুল্লাহ সওদাগরের বাড়ি সংলগ্ন রাস্তাটি দিয়ে ভেলুয়ার দিঘীর পশ্চিম পাড়ের শত শত জনগণ ও অন্যান্য স্থানের সাধারণ মানুষ যাতায়াত করে। বর্তমানে ওই রাস্তা বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষকে প্রায় দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। রাস্তাসহ ওই জমির দখল ঠেকাতে এলাকাবাসীর পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।

দখলকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতের দ্বিতীয় সিনিয়র সহকারি জজ আদালতে ৪৮/২০১২ নং একটি মামলা দায়ের করে এলাকাবাসী। এর প্রেক্ষিতে মামলার আসামিদের সমন জারি করে এবং উভয় পক্ষের দলিলপত্র পর্যালোচনা করে রাস্তাটির উপর নির্মাণ ও সংস্কার কাজ না করা এবং কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তিপত্র না করার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন আদালত।

কিন্তু আইনকে অমান্য করে গ্রীণলিপ প্রোপার্টিজ লিমিটেড কোম্পানী রাস্তাটি দখল করে বন্ধ করে দেয়। রাস্তার উপর বহুতল ভবন নির্মানের কাজ শুরু করে দেয়। আদালতের নিষেজ্ঞা থাকা সত্ত্বেও ডবলমুরিং থানার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসময় স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post