
অনলাইন ডেস্ক ::
পাকিস্তানের কুয়েটায় একটি পুলিশ ট্রেনিং কলেজে সোমবার দিবাগত রাতে জঙ্গিদের হামলায় ৪৮ জন নিহত হয়েছেন। এতে ৯৭ জন আহত হয়েছেন বলে প্রদেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানান, ৬০০ জন পুলিশ ক্যাডেটের আবাসন ক্ষমতা সম্পন্ন ওই কলেজে তিনজন সন্ত্রাসী হামলা চালায়। পরে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের যৌথ অভিযান কলেজটি সন্ত্রাসীমুক্ত করা হয়।
এক সংবাদ সম্মেলনে ফ্রন্টিয়ার কর্পসের মেজর জেনারেল শের আফগান জানান, হামলার সময় সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রকদের সঙ্গে যোগাযোগ রাখছিল।
তিনি বলেন, ‘হামলাকারী তিনজন ছিল এবং তাদের সবার গায়ে আত্মঘাতী হামলার পোশাক ছিল। হামলার পর দুজন হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। যার ফলে এত হতাহত হয়েছে। তৃতীয় সন্ত্রাসী যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়।’
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বাগতি হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, সন্ত্রাসী দমন অভিযান সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post
